প্যারেন্টিং কি?
Unix Kids
Child Specialist & Pediatric Researcher
Parenting ইংরেজি শব্দ। এর প্রতিশব্দ... Child rearing ...। অর্থ সন্তান প্রতিপালন। পরিভাষায় প্যারেন্টিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সন্তান জন্মের পর থেকে তার অগ্রগতির প্রতি সজাগ থাকা হয় এবং মানসিক, শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় ইত্যাদি দিক দিয়ে তাকে সহযোগিতা করা হয়। এক কথায়, সন্তান প্রতিপালনে বাবা-মার দায়িত্ব কর্তব্যই প্যারেন্টিং।
প্যারেন্টস পরিচিতি : জন্মদাতা পিতামাতা হলেন মূলত প্যারেন্টস। এ ছাড়া দাদা-দাদী, চাচা-চাচী, নানা-নানী, খালা-খালু, মামা-মামী, অন্যান্য আত্মীয়-স্বজন, শিক্ষক, দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ কো-প্যারেন্টস হিসেবে দায়িত্ব পালন করেন।
প্যারেন্টিং-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা: প্যারেন্টিং একটি আমানতদারি। এটি সন্তানের দৃষ্টিভঙ্গি তৈরি করে, সন্তানের অধিকার নিশ্চিত করে, বাবা-মাকে দায়িত্ব সচেতন করে। এটি বাবা-মা ও সন্তান উভয়ের জন্যই একটি গাইডলাইন। এটি সন্তানের ইহ ও পারলৌকিক জীবনে সফলতার পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা। এর উপর নির্ভর করে পিতা-মাতার মান-সম্মান, আশা-আকাঙ্ক্ষা এবং সন্তানের বিকাশ ও প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ। ভালো প্যারেন্টিংয়ের ফল হলো সুসন্তান, সুখি পরিবার, সুনাগরিক, সুস্থ সমাজ এবং সমৃদ্ধ রাষ্ট্র, সুশৃঙ্খল জাতি। আবার, প্যারেন্টিং ব্যর্থতার ফল হলো চরিত্রহীন সন্তান, নৈতিক অবক্ষয়, আদর্শহীনতা, সামাজিক অবক্ষয়, পাপাচার বৃদ্ধি, হতাশা, অশান্ত পরিবার, বিশৃঙ্খল রাষ্ট্র এবং বিপর্যস্ত বিশ্ব। তাই ভালো প্যারেন্টিংয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
Support your child's exploration
Explore certified safe educational toys and learning kits.
